October 13, 2026, 2:06 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের অপরাধযজ্ঞের সহযোগী হচ্ছে পশ্চিমা পৃষ্ঠপোষকরা: ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি তেল আবিবের পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনের কঠোর নিন্দা জানিয়েছেন।

ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবসের ৭৫তম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে এই নিন্দা জানান। পশ্চিমা পৃষ্ঠপোষকদের সহযোগিতায় যুদ্ধের মধ্যদিয়ে ফিলিস্তিনের বিরাট এলাকা দখলের পর ১৯৪৮ সালের এই দিনে ইহুদিবাদী ইসরাইল তার অস্তিত্ব ঘোষণা করে।

ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেছেন, “ইসরাইল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে যথার্থভাবে বিপর্যয় দিবস নাম দেয়া হয়েছে, এই দিনে ইহুদিবাদী ইসরাইল লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছে এবং তাদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েছে।”

প্রেসিডেন্ট তার বার্তায় আরো বলেন, ১৯৪৮ সালের এই দিনের পর থেকে দখলদার ইসরাইল ফিলিস্তিনিদের অগণিত ঘরবাড়ি, কৃষিক্ষেত্র ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের মৌলিক অধিকার নষ্ট করেছে। এই সমস্ত অপরাধযজ্ঞের জন্য অবধারিতভাবে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি তার পশ্চিমা সমর্থকরা বিশেষ করে আমেরিকা অবশ্যই দায়ী; তারা সহযোগীর ভূমিকা পালন করেছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, বর্ণবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায় ইরান।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page