October 13, 2026, 2:02 pm
শিরোনামঃ
৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী 
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য পশ্চিমা দেশগুলো নিরাপদ আশ্রয়স্থল : ইরানি মানবাধিকার কমিশন প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান সন্ত্রাসবাদকে সমর্থন করছে- পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান বলেছে, পশ্চিমা দেশগুলো বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

তেহরান সফররত পূর্বাঞ্চলীয় অ্যাসিরিও চার্চের প্রধান তৃতীয় মার আওয়ার সঙ্গে গতকাল (সোমবার) এক বৈঠকে ইরানের মানবাধিকার বিষয়ক উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাবাদি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরানের ১৭ হাজার মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়ে জীবন দিয়েছে। গরিবাবাদি বলেন, পাশ্চাত্য ইরানকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থন দেয়ার জন্য অভিযুক্ত করে। অথচ সেই সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্ক বা এমকেও-কে পশ্চিমা দেশগুলো আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এছাড়া, আমেরিকা প্রকাশ্যে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে প্রকাশ্যে হত্যা করেছে।

কাজেম গারিবাবাদি আরো বলেন, “মানবাধিকারের ধারণা মূলত একত্ববাদী ধর্মগুলোর গভীরে প্রোথিত। পশ্চিমা দেশগুলো তাদের জীবনধারা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি বিভিন্ন দেশের সংস্কৃতির প্রতি সম্মান দেখানোর জরুরি।” তিনি বলেন, ইসলাম ধর্ম মানবাধিকার এবং মানুষের মর্যাদার ওপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।

বৈঠকে অ্যাসিরিও খ্রিস্টান নেতা তৃতীয় মার আওয়া বলেন, স্বাধীনতা ও মানবাধিকারকে সঠিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়নি। আল্লাহকে বাদ দিয়ে পশ্চিমা দেশগুলো ভুলভাবে স্বাধীনতাকে ব্যাখ্যা করেছে। তিনি বলেন, ইসলাম এবং খ্রিস্টান দুই ধর্মেই মানুষের মর্যাদা এবং মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

অ্যাসিরিয় খ্রিস্টান নেতা পরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেন। ইরাক ও সিরিয়ায় মানবতা এবং ধর্মগুলোকে রক্ষার জন্য উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে ইরান যে লড়াই করেছে তার প্রশংসা করেন তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page