July 31, 2026, 8:14 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে কেএনএ সন্ত্রাসীদের হামলায় ২ সৈনিক নিহত ; ২ কর্মকর্তা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমায় কুকি চিন ন্যাশনাল আর্মি—কেএনএ সন্ত্রাসীদের ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণে সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। তারা চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার অন্তর্গত সুংসুংপাড়া সেনা ক্যাম্পের আওতাধীন জারুলছড়িপাড়া নামক স্থানে সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পায় সেনাবাহিনী। পরে সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর মনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে।

টহল দলটি জারুলছড়ি পাড়ার কাছে পানিরছড়ার কাছাকাছি পৌঁছালে আনুমানিক দুপুর ১টা ৫৫ মিনিটে কুকি চিন ন্যাশনাল আর্মি সন্ত্রাসীরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ ও অতর্কিত গুলিবর্ষণ করে। এতে দুইজন অফিসার ও দুইজন সৈনিক আহত হয়।

আহতদের দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে চট্টগ্রাম সিএমএইচে আনা হয়। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় আহত দুই সৈনিক মারা যান। আহত দুই অফিসার বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।

কুকি চিন ন্যাশনাল আর্মি বা কেএনএ সাম্প্রতিক সময়ে পার্বত্য জেলা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার গহিন অরণ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অরাজক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page