September 15, 2026, 7:56 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

বরিশাল মহানগরীর থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি ভাইরাল ; কনস্টেবল ক্লোজড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল মহানগরীর কাউনিয়া থানা হাজতে শুয়ে থাকা আসামিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ার ঘটনায় কনস্টেবল মাসুমকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বরিশাল মহানগর পুলিশ গঠিত কমিটির প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় মঙ্গলবার (১৬ মে) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কনস্টেবল মাসুম বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত।

কাউনিয়া থানা পুলিশের সহকারী কমিশনার (এসি) তোতা মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গ্রেপ্তারকৃত আসামিদের সঙ্গে সেলফি তোলায় কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুল হককে ক্লোজড করা হয়েছিল।

প্রসঙ্গত, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তারের পর সেলফি তোলেন এসআই সাইদুল হক। কাউনিয়া থানা হাজতে রইজ আহমেদ মান্নাসহ গ্রেপ্তারকৃতদের শুয়ে থাকার ছবি ছড়িয়ে দেন কনস্টেবল মাসুম। রইজ আহমেদ মান্না আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের অস্ত্র ঠেকিয়ে হুমকি ও মারধরের অভিযোগে ১৩ সহযোগীসহ কারাগারে রয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page