August 6, 2026, 4:21 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

রূপপুর পরমানু কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করাার সুপারিশ সংসদীয় কমিটির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে রূপপুর পারমানবিকের ৬টি ওভারল্যান্ড সঞ্চালন লাইনের কাজও নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ দিয়েছে কমিটি।

বৃহস্পতিবার (১৮ মে) একাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সভাপতি আ.ফ.ম রুহুল হক সভাপতিত্ব করেন। এ সময় কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. আক্তারুজামান, বেগম শিরীন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে রূপপুর গ্রিড সংযোগের অগ্রগতি, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ, হাইড্রোজেন এনার্জি ও ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়।

২০২৩ সালের ডিসেম্বরে মধ্যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ইভাকুয়েশনের লক্ষ্যে পিজিসিবি হতে গৃহীত বিভিন্ন প্যাকেজের আওতায় বর্তমানে যে ৬টি ওভারল্যান্ড সঞ্চালন লাইন ও সংশ্লিষ্ট উপকেন্দ্রের সম্প্রসারণ কাজের চুক্তি সম্পাদনপূর্বক মাঠ পর্যায়ে নির্মাণকাজ চলছে সেটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সুপারিশসহ তাগিদ দেয় সংসদীয় স্থায়ী কমিটি।

৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জলবায়ু পরিবর্তনের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণের উপর গুরুত্বারোপ করে স্থায়ী কমিটি। এ বিষয়ে বিশেষজ্ঞ ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনপূর্বক উপর্যুক্ত বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। হাইড্রোজেন এনার্জি ও ন্যানো প্রযুক্তির ভবিষ্যৎ প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে কমিটি।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page