September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন না থাকায় প্রত্যাহার : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কূটনীতিকদের এখন বাড়তি নিরাপত্তার প্রয়োজন নেই, সেজন্যই এটি প্রত্যাহার করা হয়েছে।‌

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সমস্ত কূটনীতিকদের নিরাপত্তা দেওয়া হয়। দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। জঙ্গি দমনের সক্ষমতার ক্ষেত্রে আমরা উন্নত অনেক বড় দেশের চেয়েও বেশি সক্ষমতা দেখাতে পেরেছি। সে কারণে যে বাড়তি নিরাপত্তা দেওয়া হতো, সেটি তুলে নেওয়া হয়েছে।

তিনি বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নয়, বরং বাড়তি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। প্রয়োজন না থাকলে বাড়তি নিরাপত্তারও প্রয়োজন নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন, কেউ যদি অর্থ দিয়ে বাড়তি নিরাপত্তা চায় সেটা দেওয়া যেতে পারে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটার সঙ্গে কোনও দেশের সঙ্গে সম্পর্কের কোনও বিষয় নেই। এটি রুটিন ওয়ার্ক। বাড়তি নিরাপত্তার এখন প্রয়োজন নেই, সেজন্য এটি প্রত্যাহার করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page