September 30, 2026, 4:02 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করলে প্রতিহত করা হবে : শাজাহান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। এখনো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে।

শনিবার (২০ মে) সকালে মাদারীপুরে বঙ্গবন্ধু ল কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, নির্বাচন সামনে রেখে নাশকতার চেষ্টা করা হলে আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। সরকার সব সময় সতর্ক রয়েছে। জনগণের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের আওয়ামী লীগ, অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকলেই তৎপর থাকবে।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীরের পুলিশ সুপার মো. মাসুদ আলম, বঙ্গবন্ধু ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম প্রমুখ।

আজকের বাংলা তারিখ



Our Like Page