July 31, 2026, 10:24 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ; বিএনপি নেতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। রোববার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এর আগে শুক্রবার (১৯ মে) জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন।

২২ সেকেন্ডের সেই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে চানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, এরা রক্ত পিপাসু। বাংলার জনগণই এদের বিচার করবে।

এ বিষয়ে জানতে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে আওয়ামী লীগ। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে রাজশাহীতে চাঁদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামীলীগ।

https://youtu.be/GC_tpPpQlXI

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page