April 17, 2026, 11:13 am
শিরোনামঃ
মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী ঝিনাইদহের কোটচাঁদপুরে পুকুর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে অবস্থিত মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই সময়ে তাদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

রবিবার (২১ মে) ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি বা তার আগে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে। এ কারণে রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভ এখন বেশি দেখা যেতে পারে।

সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন সব নাগরিককে আগাম সতর্কতা মেনে চলা উচিত বলে জানায় দূতাবাস।

এ ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও এটি কখনও কখনও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের বিষয়ে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত দেখা, জরুরি যোগাযোগের জন্য সব সময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা, পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page