November 5, 2026, 5:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

অস্ত্র হাতে মিছিলের নেতৃত্বে এমপি মোস্তাফিজ, তদন্তে নেমেছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

মঙ্গলবার (২৩ মে) গণমাধ্যমকে জেলা পুলিশ সুপার এ তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র হাতে এমপির মিছিলে নেতৃত্ব দেওয়ার ছবিটি পেয়েছি। অস্ত্রটি বৈধ নাকি অবৈধ এবং কেন প্রদর্শন করেছেন- এসব প্রশ্নের খোঁজ নিতে ডিএসবিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা তদন্ত করে জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এসপির নির্দেশনায় কাজ শুরু হয়েছে। ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

জানা গেছে, সোমবার (২২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিছিলটি সেখানে এসে শেষ হয়। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেন এমপি মোস্তাফিজ। পিস্তল হাতে মিছিলের নেতৃত্ব দেওয়ার ছবি ও ভিডিও রাতেই ফেসবুকে ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এমপি মোস্তাফিজুর। সেসময় তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বের নেত্রী। তাকে বিএনপির এক নেতা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন। তাই আর শান্তি নয়, আমরা এবার বিএনপিকে প্রতিরোধ করব। রাস্তায় পেলে আমরা তাদের ছাড় দেব না। বিএনপিকে বলতে চাই, তোমরা আগুন সন্ত্রাস করলে আমরা তোমাদের বের হতে দেব না।

ভিডিও ভাইরালের পর ব্যাগ থেকে পিস্তল বের করা প্রসঙ্গে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে মারবে আমরা কি চেয়ে থাকব? এটা কী জন্য নেওয়া হয়েছে? বিপদের সময় ব্যবহার করার জন্য এটা (পিস্তল) নেওয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল নেওয়া হয়েছে।

এর আগে নিজের গাড়িতে বসে এমপি মোস্তাফিজুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও গালাগালি করার একটি ভিডিও ফেসবুক-ইউটিউবে ভাইরাল হয়েছিল।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page