September 22, 2026, 3:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

ভোলায় ইলিশা-১ গ্যাস কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উৎপাদন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলা জেলার উপজেলা সদরের ইলিশা-১ গ্যাস কূপ থেকে গ্যাস উৎপাদন পরীক্ষা শুরু করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯ টায় এ কার্যক্রম শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স্র)। ৩ হাজার ২৫০ থেকে ৩ হাজার ২৫৪ মিটার গভীরে গ্যাস উত্তোলন হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা এ কার্যক্রম চলবে। একইসাথে ভবিষ্যতে গ্যাস উৎপাদনের জন্য কূপের মধ্যে সকল যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে।
এর আগে কূপটিতে গ্যাসের স্তর নিশ্চিত করতে ৩টি ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা করে সফলতা আসে। যার প্রথম ডিএসটি করা হয় ২৮ এপ্রিল, দ্বিতীয় ডিএসটি ৭ মে ও ১৫ মে তৃতীয় ডিএসটি পরীক্ষা করা হয়। আশা করা হচ্ছে নতুন এ গ্যাস কূপ থেকে দৈনিক ২০ মিলিয়ন বা ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব এবং কূপটিতে ২’শ বিসিএফ গ্যাসের মজুদ রয়েছে।
বাপেক্স’র ভূ-তাত্ত্বিক বিভাগের মহা ব্যবস্থাপক মো: আলমগীর হোসেন আজ সকালে বাসস’কে জানান, এর আগে আমরা ৩টি ডিএসটির’র মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছিলাম ইলিশা-১ কূপে। এতে করে গ্যাসের স্তরের ব্যাপারে ধারণা পেয়েছি। এখন ডিএসটির যন্ত্র উঠিয়ে গ্যাস উৎপাদনের নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে কূপে। ফলে গ্যাস উৎপাদন হচ্ছে। এটি তারই একটি উৎপাদন পরীক্ষা। পরীক্ষা শেষ হলে কার্যক্রম বন্ধ করে রাখা হবে। কূপটি থেকে পাইপ লইনে গ্যাস সংযোগ দেয়ার জন্য প্রস্তুত রাখা হবে।
তিনি জানান, বর্তমানে কূপের উপরে ১০ হাজার পিএসআই প্রেসার দেয়, সেই প্রেসার দিয়ে যাতে গ্যাসটা ধাক্কা না মারতে পারে, তাই ওয়েল হেড যন্ত্র কূপের উপর বসিয়ে আমাদের পরীক্ষা চলছে। ধীরে ধীরে গ্যাসের পানিসহ অনান্য উপাদন পরিস্কার হয়ে পিওর গ্যাস আসবে। আমাদের গ্যাস প্রসেস করার জন্য ৬০ মিলিয়ন ঘনফুট’র প্রসেস প্লান্ট কেনার পক্রিয়া চলছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page