September 15, 2026, 1:10 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

ভারতের এক দিনমজুরের একাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জীবনে ৫০ হাজার টাকা একসঙ্গে দেখেনি দিনমজুর নাসির উল্লাহ। হঠাত তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো ১০০ কোটি টাকা। এত পরিমাণ টাকা দেখে মূর্ছা যাওয়ার অবস্থা তার! ভারতের উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার বাসুদেবপুর গ্রামে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত সপ্তাহে দেগঙ্গা থানা থেকে একটি নোটিশ দেওয়া হয় দিনমজুর নাসির উল্লাহকে। নোটিশে জানানো হয়, জঙ্গিপুর জেলা পুলিশের অধীন রঘুনাথগঞ্জ থানায় নাসরুল্লাহর নামে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে কি অভিযোগ তা নোটিসে লেখা নেই। আগামী ৩০ মে সব কাগজপত্র নিয়ে থানায় দেখা করার কথা বলা হয়েছে নাসির উল্লাহকে।

তবে পরে খোঁজখবর নিয়ে নাসিরুল্লাহ জানতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা ঢুকেছে। গুগল পে অ্যাকাউন্টে ১০০ কোটি টাকার ব্যালেন্স দেখাচ্ছে।

অ্যাকাউন্টে ১০০ কোটি টাকা জমা হয়েছে জানার পরেই মঙ্গলবার ব্যাংকে যান নাসির উল্লাহ। তার দাবি, ব্যাংকে ম্যানেজার অ্যাকাউন্ট চেক করার পর বলেন, তার অ্যাকাউন্টে মাত্র ১৭ টাকা আছে। তবে গুগল পেতে তার অ্যাকাউন্টে কেন ১০০ কটি টাকা ব্যালেন্স দেখাচ্ছে জানতে চাইলে ম্যানেজার ফের তার অ্যাকাউন্ট চেক করেন।

পরে দেখা যায়, তার ব্যাংক অ্যাকাউন্টটি লক করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না বলেও ব্যাংক ম্যানেজার জানিয়ে দেন।

এ বিষয়ে নাসির উল্লাহ বলেছেন, ওই টাকা আমার নয়। ভুল করে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমি চাই অবিলম্বে আমার অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেওয়া হোক।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page