September 30, 2026, 6:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ১০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর শ্যামপুরের শহীদনগর এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ মৌলুদা বেগম (৬১) এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (২৪ মে) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান। তিনি জানান, শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল হেরোইনসহ এক নারীকে আটক করে। তার কাছ থেকে ৯৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক দাম ৯ লাখ ৮০ টাকা।

এনায়েত কবির সোয়েব বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক নারী বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য এনে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।’ আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page