August 1, 2026, 12:18 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩টার দিকে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আলম এ রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামি চাঁদ। তাকে আজ আদালতে তোলা হয়। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা বের করতে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত সার্বিক বিবেচনা করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর ১২টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর আরএমপি সদর দপ্তর থেকে সরাসরি তাকে আদালতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য দেন আবু সাঈদ চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’

চাঁদের এমন বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে দেশব্যাপী প্রতিবাদের ডাক দেয় আওয়ামী লীগ। তাকে গ্রেপ্তারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page