September 19, 2026, 4:15 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের মীরসরাইয়ে শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে বাড়ি যাওয়ার পথে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় মুহুরী প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় আজমপুর বাজারে ফরিদের একটি দোকান আছে। তিনি উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুই বারের সাবেক মেম্বার।

আহত ফরিদ বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরা দুই জন বাজারের পর থেকে আমাকে অনুসরণ করে। একপর্যায়ে বাড়িতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেলের গতি ধীরে করলে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। টাকাসহ আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় তারা আমার সঙ্গে থাকা ব্যবসার ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছি।’

ফরিদের ছোট ভাই রবিউল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজু সিংহ জানান, গতকাল রাত দেড়টা থেকে দুইটার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তার কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ফরিদ বাদী হয়ে অজ্ঞাত দুই জনকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page