November 5, 2026, 5:02 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

লাঠি নিয়ে যশোরের সমাবেশে বিএনপি নেতাকর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরে বাঁশের লাঠি মিছিল নিয়ে সমাবেশে হাজির হয়েছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের দলীয় পতাকার সঙ্গে লাঠি বহন করতে দেখা গেছে।

এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

নির্যাতনসহ সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ মে) বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে যশোর জেলা বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রশাসনের পক্ষ থেকে সমাবেশের একদিন আগে মৌখিকভাবে শহরের ভোলা ট্যাংক রোডে তাদের সমাবেশের অনুমতি দিয়েছে। একইদিন শহরের টাউন হল মাঠে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত একটি শ্রমিক সংগঠনকে সমাবেশ করার অনুমতি দিয়েছে প্রশাসন।

বিকেল ৩টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিলসহকারে সমাবেশে যোগ দিতে দেখা যায়। এসময় নেতাকর্মীদের পতাকার সঙ্গে লাঠি বহন করতে দেখা গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সমাবেশ করার দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। এই গণগ্রেপ্তারের মধ্যেই আমরা সকল প্রস্তুতি নিয়েছি। তবে দুঃখের বিষয় আমরা সমাবেশস্থলের অনুমতি চাইলেও জেলা প্রশাসন প্রথমে অনুমতি দেয়নি। তবে পুলিশ সমাবেশের একদিন আগে মৌখিক অনুমতি দিয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা মিছিলসহকারে সমাবেশে অংশ নিয়েছে।

তার অভিযোগ, সরকার দলীয় নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হুমকি দিচ্ছে। তবে কাউকে নতুন করে আটক করেনি পুলিশ।

বাঁশের লাঠি নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, কিছু নেতাকর্মী পতাকায় বাঁশের লাঠি নিয়ে এসেছিল। পরে নিষেধ করলে তারা ফেলে দিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম বলেন, বিএনপির সমাবেশ জনগণ যদি প্রতিহত করে তার জন্য আওয়ামী লীগ দায়ী থাকবে না। ২৭ মে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখা হয়নি।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, একই দিনে দুটি সমাবেশ হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য পুলিশ দুই পক্ষকে আহ্বান জানিয়েছে। কিছু বিএনপির নেতাকর্মী সমাবেশে লাঠি নিয়ে আসলেও তারা নিজেরা সেগুলো ফেলে দিয়েছে। সব ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে যশোরের প্রবেশদ্বারগুলোতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা সমাবেশস্থল ও এর আশপাশে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। যাকে সন্দেহ হচ্ছে তল্লাশি করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page