March 14, 2026, 6:47 pm
শিরোনামঃ
জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকার বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে : ভূমিমন্ত্রী নীলফামারীতে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহতের মরদেহ ভ্যানে চড়িয়ে বিক্ষোভ যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে ২,৫০০ মার্কিন মেরিন সেনা ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে দুই হাজার টাকার জন্য গলা কেটে বন্ধুকে হত্যার চেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মিরপুর লাভ রোডে মাত্র দুই হাজার টাকার জন্য বন্ধুকে গলাকেটে হত্যা চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)। অভিযুক্তরা হলেন, সাগর (৩২) ও শাহেদ (৩৫)। শুক্রবার গভীর রাতে এ ঘটনার পরপরই অভিযুক্ত দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, জাহাঙ্গীর পেশায় গাড়ি চালানোর পাশাপাশি মোটর মেকানিক হিসেবে কাজ করেন। তার বন্ধু সাগর ও শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতেন সাগর। এই টাকা নিয়েই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটিকে কেন্দ্র করেই জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর ও শাহেদ। প্রথমে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বিভিন্ন স্থানে ঘুরেন। শাহেদ মোটরসাইকেল চালান, সাগর পেছনে বসে আর দুইজনের মাঝে বসানো হয় জাহাঙ্গীরকে। পথিমধ্যে তারা তারা মদ পান করেন।

ওসি আরও জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মিরপুরের লাভ রোড এলাকায় পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলে সাগর তার বন্ধু জাহাঙ্গীরের গলা কেটে দেন। এরপর চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে কিছু দূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চান। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে জাহাঙ্গীর আশঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালী কেটে গেছে।

এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page