September 17, 2026, 6:08 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

সরকারী কর্মচারী না হয়েও ৯ বছর ধরে সরকারী বাসা দখলে

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ বহুল আলোচিত মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দিকে উপজেলা পরিষদের সরকারী বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম  রফিকুল ইসলাম। গত ৯ মে জেলা প্রশাসক তার দপ্তরের ৩৩৭ নং স্মারকে এই নোটিশ দেন। নোটিশে এক মাসের মধ্যে এই দম্পত্তিকে সরকারী বাসা খালি করার নির্দেশ দেয়া হয়। এই সময়ের মধ্যে বাসা না ছাড়লে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের হুসিয়ারী দেয়া হয়েছে।

জেলা প্রশাসকের নোটিশে উল্লেখ করা হয়েছে, কালীগঞ্জ উপজেলা পরিষদের অফিস সহায়ক কামরুজ্জামানকে ২০১৫ সালে ‘নিরালা’ বাসাটি বরাদ্দ দেয়া হয়। কিন্তু বাসাটিতে তিনি বসবাস না করে মিতা বিশ^াস ও তার স্বামী সুব্রত নন্দিকে বসবাসের সুযোগ করে দেন। নোটিশে বলা হয় মিতা বিশ্বাস ও তার স্বামী সুব্রত নন্দি উপজেলা পরিষদের কোন কর্মচারী নয়, ফলে উপজেলা পরিষদের বাসা বরাদ্দের নীতিমালা মোতাবেক তাদের অনুকুলে বাসা বরাদ্দ আইন বহির্ভূত।  নোটিশে পাওয়ার পরও বাসা খালি না করলে সরকারী বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে সরকারী কর্মচারী না হয়েও ২০১৫ সাল থেকে বাসাটি কি ভাবে দখল রেখেছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে স্থানীয় এক জনপ্রতিনিধির আস্থাভাজন মিতা এই সরকারী বাসা দখল রেখেছেন বলে জানা গেছে। এ বিষয়ে মিতা বিশ^াসের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page