September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বাংলাদেশের ১২৫ জন বিমান সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএএমইউএইচইউ-৩ কন্টিনজেনের মোট ১২৫ জন সদস্য প্রতিস্থাপন করতে যাচ্ছে।

রোববার (২৮ মে) বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রগামী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট  সদস্যদের প্রতি আহ্বান জানান। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকায় এয়ার অধিনায়করা এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page