August 1, 2026, 2:34 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে দুই যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উখিয়ার কুতুপালং বাজার থেকে শনিবার (২৭ মে) রাত ২টার দিকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন রামুর ঈদগড়ের শাকের আহমদের ছেলে মো. জাবের (২০) ও ক্যাম্প-৪ এর মৃত নুরুল হকের ছেলে নুরুল আমিন (২০)।

রোববার (২৮ মে) রাত ৮টায় উখিয়া থানায় কম্পাউন্ডে এক প্রেস ব্রিফিংয়ে উখিয়া-টেকনাফের (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল এ তথ্য দেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত ২টার দিকে কুতুপালং বাজারে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ানশুটারগান ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো বলে স্বীকার করে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই যুবকের অতীত কর্মকাণ্ড পর্যালোচলা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page