August 1, 2026, 3:37 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

যশোরের ঝিকরগাছায় খাদ্যে বিষ দিয়ে ৪০ কবুতর হত্যা ; থানায় অভিযোগ দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশির ৪০টি বিদেশি কবুতর খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রিমা খাতুন নামে এক নারী।  বৃহস্পতিবার সকালে উপজেলার পুরুন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিমা খাতুন জানান, দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সাথে প্রতিবেশি নাসির উদ্দীনের শত্রুতা চলে আসছিলো। আমার ৪০টি বিদেশি জাতের কবুতর নাসির উদ্দীনের বাড়ির ছাদে বসায় রাগান্বিত হন তারা। প্রতিদিন কবুতর গুলো নাসির উদ্দীনের ছাদে উড়ে উড়ে বসলে তা নিয়ে নাসির উদ্দীন ও তার স্ত্রী মাহমুদা বেগম কবুতর গুলো ইট পাটকেল নিক্ষেপ করেন এবং হিংসাত্মকভাবে আমার সাথে অকথ্য ভাষায় গালিগালাজসহ কবুতর গুলো মেরে ফেলার হুমকি ধামকি দেয়। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে কবুতর গুলো নাসির উদ্দীনের ছাদে গেলে নাসির উদ্দীনের স্ত্রী মাহমুদা বেগম সরিষার সাথে বিষ মাখিয়ে কবুতরগুলোকে খেতে দেন। সরিষা গুলো খেয়ে কিছুক্ষণ পর ছাদেই ছটফট করে তাদের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে রিমা খাতুন নাসির উদ্দীনের বাড়ি গিয়ে কবুতর গুলো কেন মারলো জানতে চাইলে নাসির উদ্দীন ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকেও মারার জন্য উদ্যত হয়। এসময় রিমা খাতুনের চিৎকারে স্থানীয় অন্যান্য প্রতিবেশির লোকজন ছুটে এলে নাসির উদ্দীন ও তার স্ত্রী তাদের সামনেই বিভিন্ন হুমকি ধামকি প্রদান করেন।

এদিকে অসহায় ক্ষতিগ্রস্ত রিমা খাতুন নিরুপায় হয়ে পরিবার ও স্থানীয়দের সাথে আলোচনা করে সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী রিমা খাতুনের স্বামী শহিদুল ইসলাম বলেন, হিংসার বশবর্তী হয়ে অবলা প্রাণি আমাদের শখের কবুতর গুলো বিষ খাওয়ায়ে হত্যা করেছে। অবলা প্রাণির সাথে এমন আচরণ আমরা মানতে পারছিনা। ৪০ টি কবুতরের মূল্য ৫০ হাজার টাকা। আমরা ক্ষতিপূরণসহ দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাচ্ছি।

নাসির উদ্দীন জানান, কিভাবে কবুতরগুলো মারা গেছে তা আমরা জানি না। তারা অন্যায়ভাবে আমাদের উপর দোষ চাপাচ্ছে।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page