August 1, 2026, 3:35 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

সুনামগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুনামগঞ্জে জাল দলিলের মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী রিংকু দাসকে ২০ হাজার টাকা জরিমানা ও তার বিরুদ্ধে নিজে বাদী হয়ে জালিয়াতির মামলা দায়ের করেছেন বিচারক।

বুধবার (৩১ মে) দুপুরে সুনামগঞ্জের সহকারী জজ আদালত বিশ্বম্ভরপুরের বিচারক মো. আরিফুর রহমান এই রায় প্রদান করেন এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।

রিংকু দাস বিশ্বম্ভরপুর উপজেলার প্যারীনগর গ্রামের মৃত বীরেন্দ্র দাসের ছেলে।

বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর সহকারী জজ আদালতে রিংকু দাস বাদী হয়ে একই উপজেলার বাসিন্দা আসমত খান ও তার লোকজনের বিরুদ্ধে ২০১৭ সালে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তিনি তিনটি দলিল আদালতে দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার সময় বিচারকের নিকট তিনটি দলিলের মধ্যে একটি দলিল ভুয়া, অপরটি জাল এবং আরেকটি দলিল ঘষামাজা করে টেম্পারিং করা হয়েছে বলে স্পষ্ট প্রমাণিত হওয়ায় দায়ের করা মামলাটি খারিজ করে বাদীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে আদালতে জাল দলিল দাখিল করায় বিচারক মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে রিংকু দাসের বিরুদ্ধে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সুনামগঞ্জ সদর আমলি আদালত) জালিয়াতির মামলা দায়ের করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page