August 1, 2026, 4:14 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

‘সাকা চৌধুরী যুদ্ধাপরাধী নয়’ বলায় ডিজিটাল আইনে মামলা খেলেন বন গবেষণার পরিচালক

বশির আলমামুন, চট্টগ্রাম : সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না বলে মন্তব্য করায় চট্টগ্রামে অবস্থিত বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়।

আদালতের বিচারক মো. জহিরুল কবির মামলাটি গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) মামলাটি করেন নগরীর পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসাইন।

মামলার এজাহারে বলা হয়, বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার অন্যান্য কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক করেন। বৈঠকের এক পর্যায়ে তিনি দাবি করেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধী ছিলেন না। তার দোষ তিনি শেখ হাসিনাকে সংসদে দাঁড়িয়ে আঘাত করেছেন।’ এ সংক্রান্ত প্রায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে বলেও এজাহারে বলা হয়।

এ বিষয়ে গত ১৯ এপ্রিল ও ২৮ মার্চ দুটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাদী সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

বন গবেষণাগার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. রফিকুল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ ধরনের কোনও কথা বলিনি। এ অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আমার এখানকার কিছু লোকের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। তারাই মূলত এসব বানোয়াট-ভিত্তিহীন কথা প্রচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছি। আমার চাকরি আছে মাত্র চার মাস।’

জেলা পি পি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page