November 27, 2026, 7:14 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গুগল থেকে তথ্য পেয়ে শিশু যৌন নিপীড়নকারীকে গ্রেপ্তার করল সিআইডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গুগল থেকে তথ্য পেয়ে শিশু যৌন নিপীড়নকারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারের নাম মো. ইনজামুল ইসলাম (২৬)।

বৃহস্পতিবার (১ জুন) সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য জানান।

আজাদ রহমান জানান, নারায়ণগঞ্জ ও দিনাজপুরের ১০ বছরের কম বয়সী একাধিক শিশুকে যৌন নিপীড়ন করেছেন ২৬ বছরের তরুণ মো. ইনজামুল ইসলাম। তিনি যৌন নিপীড়নের সেই দৃশ্যগুলো ভিডিও ধারণ করে রাখেন নিজের মুঠোফোনে। পরে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল এ তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেনের (এনসিএমইসি) কাছে। তারা এ তথ্য পুলিশ হেডকোয়ার্টার্সকে জানায়। পুলিশ হেডকোয়ার্টার্স এ বিষয়ে সিআইডিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয়। পরে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) বিষয়টি পর্যবেক্ষণ ও অনুসন্ধানপূর্বক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তরুণকে শনাক্ত করে। বুধবার (৩১ মে) সিপিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের একটি বিশেষ টিম গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুরে বানিয়ার চালা এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মো. ইনজামুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, যৌন নিপীড়নের শিকার শিশুগুলো তার নিকট আত্মীয়। গত ২০১৯ সালে তিনি এক নিকট আত্মীয়ের সঙ্গে প্রথম শারীরিক সম্পর্ক করেন। প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করাকালীন একদিন তার ওই নিকট আত্মীয়ের মেয়ে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। অভিযুক্ত তার ওই নিকট আত্মীয়ের মেয়েকেও (১০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং নগ্ন ভিডিও ধারণ করেন।

পরে নিকট আত্মীয়ের মেয়েকে আরও প্রলোভন দেখিয়ে তার অন্য বান্ধবীকে এনে যৌন নিপীড়ন করার পাশাপাশি তাদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও ধারণ করেন এবং সেগুলো তার মোবাইল ফোনের স্টোরেজ ও গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখেন। অভিযুক্তকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে তার অন্য নিকট আত্মীয়সহ অনেকের নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির প্রচুর কন্টেন্ট পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে তিনি শিশু যৌন নিপীড়নের কথা স্বীকার করেন। তিনি আরও জানান, গ্রামের শিশু-কিশোরী ও প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে প্রথমে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে যৌন সম্পর্ক স্থাপন করে ভিডিও কনটেন্ট গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখতেন।

গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page