September 8, 2026, 1:17 pm
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ বছরের আহত শিশু সংকটাপন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে গুরুতর আহত হয়েছে ৩ বছরের এক শিশু। ইসরায়েলের একটি হাসপাতালে শিশুটি ভর্তি আছে। ইসরায়েলি বাহিনী বলছে, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। বিষয়টির তদন্ত হবে বলে জানিয়েছে তেল আবিব।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম তীরের নেভেজ তজুফ বসতির দিকে বন্দুকধারীরা গুলি চালায়। এ সময় তল্লাশি চৌকিতে থাকা সেনারা পাল্টা গুলি চালায়।

এর কিছুক্ষণ পর ইসরায়েলি চিকিৎসকরা জানতে পারেন যে ফিলিস্তিনি এক নাগরিক ও শিশুটি গুরুতরভাবে আহত হয়েছে। ইসরায়েলের শেবা হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতার মধ্যে এই ঘটনা ছিল সর্বশেষ রক্তপাত। ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই এ লড়াই শুরু হয়।

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, চলতি বছর দুটি এলাকায় অন্তত ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছে; যাদের প্রায় অর্ধেক সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর সদস্য।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল গাজা উপত্যকাসহ পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে। ফিলিস্তিনিরা ভবিষ্যৎ রাষ্ট্রের জন্য এই অঞ্চলগুলো ফেরত চায়। প্রায় ৭ লাখ ইসরায়েলি এখন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বসতিতে আবাস গেড়েছে। বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলোকে অবৈধ বা শান্তির প্রতিবন্ধক বলে মনে করে। সূত্র: আরব নিউজ 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page