October 12, 2026, 6:09 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় বিচারপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগার উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘবে নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. সেলিম।

শুক্রবার সকাল ১০টার দিকে আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ফলক উন্মোচনের পর জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের জগন্নাথ পাড়ে স্মৃতি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিচারপতি মো. সেলিম বলেন, বিচারপ্রার্থীরা আদাল‌তে বিচার চাইতে এসে যেন কোনো ধর‌নের সমস‌্যার সম্মুখীন না হন সেজন‌্য প্রধান বিচারপতির নির্দেশে সারা‌ দে‌শে ন‌্যায়কুঞ্জ বা বিশ্রামাগার নি‌র্মিত হ‌চ্ছে। এক হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি, ক্যান্টিনের সুবিধা, ব্রেস্ট ফিডিং কর্নারসহ টয়লেটের ব্যবস্থা থাকবে। সব শ্রেণি-পেশার মানুষ যেন ন্যায়কুঞ্জের সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে।

এ সময় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহমেদ, পুলিশ সুপার আবদুস সালাম, বরগুনা আদালতের পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হাওলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুর, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল ইসলাম মহারাজসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page