April 21, 2026, 8:31 am
শিরোনামঃ
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান করলো স্পেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
এইমাত্রপাওয়াঃ

ভারতে ট্রেন দুর্ঘটনা: তথ্য পেতে বাংলাদেশিদের জন্য কলকাতায় হটলাইন নম্বর চালু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় বাংলাদেশিদের তথ্য পেতে একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর চালু করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। যেহেতু চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। তাই ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে বলে এই নম্বর চালু করা হয়েছে।

শুক্রবার মধ্য রাতে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।

কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৯০০ শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য ওই ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও উড়িষ্যা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে উড়িষ্যায় ভয়াবহ ওই রেল দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালেশ্বর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় করমন্ডলের ৩০টি বগি আর অপর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page