October 11, 2026, 8:50 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনা চেকপেষ্টে দিয়ে ভারত থেকে ফেরার সময় ডলারসহ যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার ও ১০ হাজার ইউরোসহ এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি-৬।

শনিবার (৩ জুন) সকাল ১০টার দিকে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্ট থেকে ডলার ও ইউরোসহ শেখ তপনকে (২৬) আটক করা হয়। শেখ তপন ঢাকার যাত্রাবাড়ী এলাকার ভাঙ্গাপ্রেস গ্রামের শেখ জালাল উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দর্শনা আইসিপির চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডলার আনা হবে— এমন তথ্যের ভিত্তিতে দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। সকাল ১০টায় আইসিপি চেক পোস্টে অবস্থানরত যাত্রী শেখ তপনের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ট্রলি ব্যাগের বডির ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় এক লাখ ৪৩ হাজার ১০০ ইউএস ডলার, ১০ হাজার ইউরো এবং একটি মোবাইল জব্দ করা হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় এক কোটি ৬৫ লাখ টাকা।

এ ঘটনায় নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক পাচারকারীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন। এছাড়া জব্দ করা বৈদেশিক মুদ্রা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page