September 30, 2026, 6:47 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে বাসা ভাড়া নিতে গিয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিককে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রফিক, লিপি, কুলসুম ও রিনা। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আজ শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় জানান, টু-লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখার অজুহাতে মানুষের বাড়িতে যায় চক্রের সদস্যরা। যদি বাসার নারীদের গায়ে অলংকার থাকে এবং সহজ-সরল মনে হয়, তাহলে তাদের টার্গেট করা হয়।

পরে বাড়িতে প্রবেশ করে মালিককে কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, গত ১০ মে এই পদ্ধতিতে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কারণে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ষাটোর্ধ্ব এক নারী মারা যান। ঘটনায় পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা হয়। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনা সম্পর্কে জানা যায় ও পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page