April 21, 2026, 9:33 am
শিরোনামঃ
ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী প্রশ্নফাঁস শনাক্তে থাকবে সাইবার নজরদারি : শিক্ষামন্ত্রী পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো : বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ নিরাপদ চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইরান সরকার মেহেরপুরে গুলি-বোমা হামলায় বিএনপি নেতা আহত কক্সবাজারে স্লুইসগেট ভেঙে শত শত একর জমি প্লাবিত
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে শত্রুতার বিষে মরল গাভী ; অসুস্থ আরও ৫ গরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নড়াইলের শাহাবাদ ইউনিয়নের নারায়নপুর গ্রামে জাহিদুল আলম খানের দুগ্ধ খামারে বিষ প্রয়োগে চার লাখ টাকার একটি গাভীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচটি গাভী অসুস্থ হয়েছে।

খামারি জাহিদুল আলম বলেন, দীর্ঘ ২০ বছর ধরে বাড়ির আঙিনায় গরুর খামার করছি। খামারে ৩০টি বিদেশি জাতের গরু রয়েছে। এর মধ্যে ১৪টি গাভী থেকে প্রতিদিন প্রায় দেড়শ লিটার দুধ সংগ্রহ হয়ে থাকে। হঠাৎ শত্রুতাবশত শনিবার গভীর রাতে কে বা কারা গরুর খাবারের পাত্রে বিষ মিশিয়ে দিয়েছে। এ কারণে পাঁচটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এছাড়া একটি গরু মারা গেছে।

তিনি বলেন, রবিবার সকালে খামারে গিয়ে গরুগুলোর মুখ দিয়ে লালা ঝরতে দেখে আমাদের সন্দেহ হয়। এরপর বিষয়টি পুলিশ প্রশাসনসহ প্রাণিসম্পদ অফিসে জানিয়েছি। পশু চিকিৎসক এসে গরুগুলোকে চিকিৎসা দিয়েছেন।

নড়াইলের উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা অনন্ত পাল বলেন, অসুস্থ পাঁচটি গরুকে চিকিৎসা দিয়েছি। গরুগুলো এখনো শঙ্কামুক্ত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষ মেশানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page