September 30, 2026, 2:47 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে চুরি যাওয়া সাবেক সেনা কর্মকর্তার অস্ত্র ৪ বছর পর উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মিরপুরের ভাষানটেক এলাকায় সাবেক এক সেনা কর্মকর্তার বাসা থেকে চুরি যাওয়া লাইসেন্স করা অস্ত্র চার বছর পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

চুরির সঙ্গে জড়িত বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া থেকে তারেক হাওলাদার (২১) নামে একজনকে শনিবার (৩ জুন) রাতে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির রান্না ঘরের মাটির নিচে থেকে চুরি যাওয়া বিদেশি অস্ত্র উদ্ধার করে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল।

রোববার (৪ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ রাতে বাসা বন্ধ করে গুলশানের ল্যাব এইড হাসপাতালে নিজ চেম্বারে যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. সামছুল হুদা (৬৩)।

রাতে বাসায় ফিরে ভেতর থেকে বাসা বন্ধ পান। তালা মিস্ত্রি ও বাসার কেয়ারটেকারের সহযোগিতায় বাসার তালা খুলতে ব্যর্থ হন। পরে বাসার পেছনের গ্রিল কাটা দেখেন। কাটা গ্রিলের ভেতর দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে দরজা খুলে দেন সেনা কর্মকর্তার গাড়ি চালক।

বাসায় প্রবেশ করে দেখেন তার বেডরুমের আলমারির ড্রয়ার বিছানায় পড়ে আছে এবং আলমারি খোলা ও তছনছ করা।

তার আলমারির ড্রয়ার থেকে চোর ব্যাংক থেকে তোলা নগদ ১৮ লাখ টাকা, গ্রামের বাড়ি থেকে আনা ১৪ লাখ, দুই লাখ টাকা দামের দুটি ঘড়ি ও বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ৫৬ লাখ ৫০ হাজার টাকা এবং ড্রয়ারে থাকা এই কর্মকর্তার নামে লাইসেন্স করা একটি বিদেশি পিস্তল, ৫০ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন চুরি করে নিয়ে যায়।

জাহাঙ্গীর আলম আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তা ভাষানটেক থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরে আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।

তদন্তে নেমে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া থেকে শনিবার (৩ জুন) রাতে তারেক হাওলাদারকে (২১) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির রান্না ঘরের মাটির নিচে থেকে চুরি যাওয়া বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

অবৈধভাবে অস্ত্র রাখায় তারেকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া চুরির মামলাসহ গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে ভাষানটেক থানায় মাদকসহ বেশ কয়েকটি মামলার তথ্য পেয়েছে পিবিআই।

আজকের বাংলা তারিখ



Our Like Page