September 30, 2026, 2:47 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন মনে করবেন তখন নির্বাচনকালীন একটি ছোট সরকার গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। আর সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’

রোববার (৪ জুন) দুপুরে দুর্নীতির মামলার বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের ১৫০তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মনে করবেন তিনি একটি ছোট সরকার করতে চান, নির্বাচনকালীন সরকার করতে চান, তখন তিনি ছোট পরিসরে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এই ব্যাপারে কোনো অস্পষ্টতার সুযোগ নেই।’

সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়েই নির্বাচনকালীন সেই সরকার গঠন করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।’

দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তাই বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতিবাজরাও দিন দিন কৌশলী হচ্ছে। তাই বিচারকদেরও বিচক্ষণ হতে হবে। তাছাড়া মামলার জট কমাতে হবে। এসব ব্যাপারে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে।’

এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বর নাগাদ সংশোধন করা হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এই আইনের কিছু অপব্যবহার হয়েছে। সেটা আমরা স্বীকার করি।’

আজকের বাংলা তারিখ



Our Like Page