July 28, 2026, 10:08 am
শিরোনামঃ
মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ফরিদপুর থেকে নিখোঁজ শিশু আয়েশা নূর উদ্ধার বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে তাদের জ্ঞানের অভাব রয়েছে : মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী হজের প্রাথমিক নিবন্ধন শুরু ; ১৫ বছরের নিচে হজে মানা নারায়ণগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র নিজেদের ইচ্ছেমতো যুদ্ধ থামাতে পারবে না : ইরান ইয়েমেন অবরোধ তুলে না নিলে সৌদিকে কঠিন পরিণতির হুঁশিয়ার দিলো হুথি আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে স্কুলছাত্রীর গায়ে রাস্তার গরম পিচ নিক্ষেপ ; ২ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের এক স্কুলছাত্রীর গায়ে রাস্তা ঢালাইয়ের গরম পিচ ছুড়ে মারার অভিযোগ উঠেছে। এতে আহত ছাত্রী ইশরাত জাহান পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। থানায় অভিযোগের পরে দুজন‌কে আটক করেছে পুলিশ।

রোববার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী ইশরাত জাহান বাড়ি ফেরার পথে পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের নজরুল ইসলামের দোকানের সামনে রাস্তার উপরে সংস্করণের কাজ করা শ্রমিকরা তার দিকে গরম পাথর ছুড়ে মারেন।

জানা যায়, ইশরাত জাহান কুড়ি পাইকা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় রাস্তার সংস্করণের কাজে নিয়োজিত শ্রমিক পারভেজ হাওলাদার ও জাহিদুল ইসলাম বাজে মন্তব্য করতেন। গতকাল রাস্তার পাশ থেকে যাওয়ার সময় গরম পাথর তাদের দিকে ছুড়ে মারে এতে ইশরাত তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী ইশরাত বলেন, বিভিন্ন সময়ে রাস্তার পথ ধরে যাওয়ার সময় তারা বাজে মন্তব্য করত। গতকাল তারা আমার দিকে গরম পাথর ছুড়ে মারে এতে আমার হাত ফোসকা পড়ে যায়। আমি অনেক ব্যথা পেয়েছি। আমার গায়ে বোরকা ছিল এজন্য ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে। আমি এর বিচার চাই।

তার বড় ভাই আব্দুর রব বলেন, রাস্তার গরম পিচ কত উত্তপ্ত থাকে! সেটা একজন মানুষের গায়ে ছুড়ে মারলে তখন কতটা কষ্ট হয়! আমরা থানায় অভিযোগ করেছি এর উপযুক্ত বিচার চাই। আমার বোন এখন হাসপাতালে ভর্তি।

পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযুক্ত দুজনকে আটক করেছি এরপরে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page