August 1, 2026, 7:19 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

যশোরের চৌগাছায় তিন কোটি টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের চৌগাছা থানার কাবিলপুর ক্লিনিকের সামনে থেকে তিন কেজি ২৩ গ্রাম স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানতে পারে যে, চৌগাছা উপজেলার সীমান্তবর্তী কাবিলপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেক ভারতে পাচার হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল চৌগাছা থানাধীন কাবিলপুর গ্রামস্থ ক্লিনিক মোড় সীমান্ত এলাকায় গোপনীয়তার সঙ্গে অবস্থান নেয়।

সোমবার সকাল নয়টার দিকে টহলদলের দুইজন সন্দেহজনক ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে। ওই ব্যক্তিরা টহলদলের কাছে এলে বিজিবি টহলদল তাদেরকে থামতে বলে। এসময় তারা বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করলেও তাদের একজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে এবং অপরজন কাবিলপুর গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই এলাকায় তল্লাশি করে কাবিলপুর গ্রামস্থ মাঠের মধ্যে কর্দমাক্ত অবস্থায় গামছা দিয়ে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করে তার ভেতর থেকে অভিনব কায়দায় পেচানো অবস্থায় তিন কেজি ২৩ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করে।

জব্দকৃত স্বর্ণের দাম ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page