October 14, 2026, 12:30 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

জলবায়ুর সব বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশে পরিবেশ রক্ষা করা দুরূহ : তথ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জলবায়ুর কারণে যত বিরূপ প্রভাব আছে, সবগুলোর শিকার বাংলাদেশ। প্রতিবছর জনসংখ্যা বাড়ছে। সেখানে পরিবেশ রক্ষা করা দুরূহ কাজ।’

তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য বন সংরক্ষণ ও সৃজন দরকার।’

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন এবং পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দীন বলেন, ‘সভ্যতার নামে প্লাস্টিক ব্যবহার শুরু হয়। আগে পাটের ব্যাগ ব্যবহার করা হতো। এর পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। সেই প্লাস্টিক আজ পরিবেশের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। স্বাগত বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘পরিবেশ রক্ষা আমাদের অস্তিত্বের বিষয়। অনেক আইন করলাম, বিধি করলাম। তবু বন নিধন চলছে।’

তিনি বলেন, ‘শুধু জিডিপি বাড়ালে হবে না। এই জিডিপি বাড়াতে গিয়ে পরিবেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেই হিসাব করতে হবে।’

হাবিবুন নাহার বলেন, ‘প্রতিদিন আমরা ৬০৮ দশমিক ৯ মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করি। আমরা অনেক আইন করেছি। কিন্তু বাস্তবায়ন নেই। শুধু রিডিউস নয়, রিফিউজ করতে হবে। শুধু গোলটেবিল বৈঠক হলেই হবে না। সচেতনতা তৈরি করতে হবে।’

অনুষ্ঠানে পরিবেশ ও বন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেষে পরিবেশ সংরক্ষণে অবদান রাখায় বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন ২০২২, জাতীয় পরিবেশ পুরস্কার ২০২২ ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০২১ পদক দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page