September 1, 2026, 11:18 am
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে ঘুমন্ত নারী শ্রমিকের স্বামী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জে রাইস মিলের বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের স্বামী নুর ইসলাম মোল্লা (৪৫)  নিহত এবং ২ শিশু সন্তান আহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ফেরিঘাটের মনোরমা রাইস মিলে এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত ও আহতরা রাইস মিলের মধ্যে তৈরি করা ঘরে ঘুমিয়ে ছিলেন।
নিহত নুর ইসলাম মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পূর্ব পাড়া গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। ওই রাইস মিলে নারী শ্রমিক হিসেবে নূর ইসলাম মোল্লার স্ত্রী নিপা বেগম (২৫) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
আজ মঙ্গলবার (৬জুন) ভোর সাড়ে ৫ টার দিকে হঠাৎ করেই বয়লার বিস্ফোরণ ঘটলে  ঘটনাস্থলে নুর ইসলাম মোল্লা (৪৫) নিহত হয়। আহত হয় তার ২ শিশু  সন্তান।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান,রাতে ওই রাইসমিলের নারী শ্রমিক দুই সন্তান ও স্বামীকে নিয়ে রাইস মিলের বয়লারের পাশের রুমে ঘুমিয়েছিলেন। ভোরে হঠাৎ রাইস মিলের বয়লার বিস্ফোরণ হলে ঘরের দেওয়াল ভেঙ্গে নুরুল ইসলাম ও সন্তানদের শরীরের উপর পড়ে।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট  স্থানীয়দের সহযোগিতায় নিহত-আহতদের উদ্ধার করে।
আহত দুই শিশু রোমানা (১১) ও মোস্তাকিমকে  (৫)  গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুর ইসলাম মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের  জন্য গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page