August 4, 2026, 1:18 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

উকিল বারের স্থিতিশীলতা রক্ষায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুপ্রিম কোর্ট অঙ্গনে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে দীর্ঘদিনের চলমান অস্থিতিশীলতা নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রবেশমুখে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এই দাবি জানান।

বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের সুপ্রিম কোর্ট বার শাখার আহবায়ক অ্যাডভোকেট মো. শামসুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বার শাখার নেতা আইনজীবী আব্দুর রউফ খান, দেবদাস সরকার, মো. সাইফুল আলম ফুয়াদ, ফকির আব্দুল মুজিদ প্রমুখ।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page