August 19, 2026, 12:47 pm
শিরোনামঃ
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত যুক্তরাষ্ট্রের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ কলম্বিয়ার শিক্ষার্থীদের বিক্ষোভে নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার ; বিতর্কে তামিলনাড়ু সরকার ইরানের দুই রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ফ্রান্স যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে শিশুদের ওপর ইসরাইলি নৃশংসতা চলছেই  ; নিরব পাশ্চাত্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিশুদের হত্যা করেই চলেছে ইহুদিবাদী ইসরাইল। সম্প্রতি আড়াই বছর বয়সের এক শিশুকেও হত্যা করেছে শিশু-ঘাতক সন্ত্রাসী ইহুদিবাদী সেনারা।

মুহাম্মাদ হেইসাম আততামিমি নামের এই শিশু ইসরাইলি সেনাদের গুলিতে আহত হওয়ার কয়েক দিন পর শাহাদাত বরণ করে। হানাদার সেনাদের গুলি তার মাথায় লেগেছিল।

কেবল চলতি বছরই এ নিয়ে অন্তত ২৮ ফিলিস্তিনি শিশু ইসরাইলি পাশবিক হামলায় শহীদ হলো। ২০০০ সাল থেকে ২০২২ সাল নাগাদ ইসরাইলি হামলায় দুই হাজার ৫০০ ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। কেবল ২০২২ সালে ইসরাইলি সেনাদের পাশবিক নৃশংসতায় শহীদ হয়েছে অন্তত: ২২০ ফিলিস্তিনি এবং এই শহীদদের ৪৮ জনই শিশু।  গত প্রায় ৭৫ বছর ধরে দখলদার ও বর্ণবাদী ইসরাইল ফিলিস্তিনে সন্ত্রাসী হত্যাযজ্ঞ চালিয়ে আসছে এবং হতাহতের এক বড় অংশই হল ফিলিস্তিনি শিশু ও নারী। ইসরাইলের সন্ত্রাসী সেনা ও অবৈধ ইহুদিবাদী অভিবাসীরা প্রায়ই এইসব হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইসরাইলি সেনারা কিছুকাল আগে ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি রোজাদার শিশুকে শহীদ করেছিল।

ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ আড়াই বছরের ফিলিস্তিনি শিশু মুহাম্মাদ হেইসাম আততামিমি

ফিলিস্তিনি শিশুদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞ যেন এখন এক নিয়মিত ও সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইসরাইলের যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধগুলো সম্পর্কে তেমন কোনো সোচ্চার প্রতিক্রিয়া দেখাচ্ছে না আন্তর্জাতিক সমাজ ও বিশেষ করে পশ্চিমা সরকারগুলো।

এইসব সরকার মানবাধিকারের ধ্বজাধারী বলে দাবি করলেও ইসরাইলের এইসব পাশবিকতার বিষয়ে নিরব রয়েছে। তাদের দৃষ্টিতে ফিলিস্তিনে ইসরাইলের জন্য গণহত্যা থেকে শুরু করে ফিলিস্তিনিদের ঘর-বাড়ি ও জমি-জমা ধ্বংস করা বা সেসব দখল করাসহ সব অপরাধই যেন বৈধ এবং ইসরাইলের আত্মরক্ষার বিষয় মাত্র! এমনকি শিশু হত্যাও যেন এর ব্যতিক্রম নয়!

জাতিসংঘের ভূমিকাও এক্ষেত্রে ঠুঁটো জগন্নাথের মত! অথচ ইউক্রেনে শিশুদের রক্ষা ও তাদের মানবাধিকার নিয়ে পশ্চিমাদের হৈচৈ ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ ছিল লক্ষণীয়। পশ্চিমা সরকারগুলোর এই দ্বিমুখী আচরণ বা ভণ্ডামির নিন্দা জানিয়ে আসছে ইসলামী ইরান। ইসলামী ইরানের মতে ফিলিস্তিনে ইসরাইলের সব অপরাধেরই শরীক হলো তার পশ্চিমা সহযোগী সরকারগুলো। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই দায় তারা এড়াতে পারে না বলে ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page