August 7, 2026, 10:19 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে ১১ বছর আগে আইনজীবী হত্যায় দুই নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মিরপুরে ১১ বছর আগে রওশন আক্তার নামের এক আইনজীবী হত্যা মামলায় দুই নিরাপত্তাকর্মীর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত দুই আসামি সোলাইমান রবিন ও রাসেল জমাদ্দারকে রায়ের পর কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আলী আহমদ এ রায় দেন। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌঁসুলি (পিপি) সৈয়দ শামসুল হক ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানা গেছে, আমৃত্যু কারাদণ্ড পাওয়া দুজন নারী আইনজীবী রওশন আক্তারের বাসায় নিরাপত্তাকর্মী ছিলেন। রওশনকে হত্যার এক সপ্তাহ আগে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরিকল্পিতভাবে চুরির উদ্দেশ্যে তারা ওই বাসায় ঢোকেন। চুরিতে বাধা দেওয়ায় রওশন আক্তারকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তারা।

২০১২ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী রওশন আক্তারকে মিরপুরের বাসায় শ্বাসরোধে হত্যা করা হয়। তার বাসার আলমারি থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনজীবী মাহাবুব-ই সাত্তার বাদী হয়ে অজ্ঞাত দুজনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় খুনের মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ১৮ জুলাই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আদালত পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ ১৫ সাক্ষীকে আদালতে হাজির করে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page