April 25, 2026, 2:01 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

সরকারি সফরে গাম্বিয়া গেলেন সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারি সফরে গাম্বিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রবিবার (১১ জুন) তিনি গাম্বিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গাম্বিয়া সফর শেষে আগামী ১৬ জুন দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।

আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ-গাম্বিয়া যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের লক্ষ্যে সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে গাম্বিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এ সফরে গেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গাম্বিয়া কর্তৃক বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কন্টিনজেন্ট মোতায়েনের আগ্রহের পরিপ্রেক্ষিতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারা, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই ও চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ ড্রামেহসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল চলতি বছরের ৮-১৩ ফেব্রুয়ারি ঢাকা সফর করেন।

এরই ধারাবাহিকতায় গাম্বিয়ার প্রস্তাবনা ও সক্ষমতা সরেজমিনে পরিদর্শন করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এ সফর। একই উদ্দেশ্যে জাতিসংঘ সদর দফতরের দুই সদস্যের একটি প্রতিনিধি দলও এ ত্রিপক্ষীয় বৈঠকে যোগদান করবে।

আইএসপিআর আরও জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমসহ প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page