August 4, 2026, 7:17 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিন পূরণ হবে না : রুশ এমপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিন পূরণ হবে না বলে মন্তব্য করেছেন সিনিয়র রুশ সিনেটর ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো। তিনি বলেছেন, আমেরিকা ও তার মিত্রদের পৃষ্ঠপোষকতার কারণে ইউক্রেন এতদিন টিকে রয়েছে।

রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপার্সন মাতভিয়েঙ্কো রোববার মস্কোয় বলেন, বিশেষ অভিযান শুরুর ১৫ মাস পর এটা সবার কাছে স্পষ্ট হয়েছে যে, রাশিয়াকে নতজানু করার পশ্চিমা বাসনা কোনোদিনও পূরণ হবে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় ‘অবশ্যম্ভাবী’ বলেও তিনি দাবি করেন।

মাতভিয়েঙ্কো বলেন, নতুন বাস্তবতার সঙ্গে রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিকে খাপ খাওয়ানোর কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করেছে রাশিয়া। এক্ষেত্রে রুশ জনগণের জীবনমানের বিন্দুমাত্র অবনতি হয়নি। এমনকি জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতিও সামান্যতম সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।

সিনিয়র এই রুশ সিনেটর বলেন, নতুন বাস্তবতাকে সামনে রেখে রাশিয়াকে যে বড় ধরনের কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে সে সম্পকে মস্কো ওয়াকিবহাল রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page