September 24, 2026, 3:53 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

ভিয়েতনামে থানায় হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডসে পুলিশের দুটি সদরদপ্তরে গোলাগুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত ও আরো দুইজন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
জননিরাপত্তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ডাক লাক প্রদেশের চু কুইন জেলায় চালানো এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
হামলার সময়ে জিম্মি হিসেবে আটক দু’জনকে ছেড়ে দেয়া  হয়েছে। এছাড়া আটক অপর একজন নিজেই নিজেকে মুক্ত করতে পেরেছে।
রোববার দিনের প্রথম দিকেই ‘ই টিও’ ও ‘ই কেটুর’ উভয় সদরদপ্তরে হামলা চালানো হয়।
তদন্তকারীরা সন্দেহভাজন আরো লোককে খুঁজছে বলে ওয়েবসাইটে বলা হয়েছে।
তবে পুলিশের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
ভূমি অধিকারসহ বেশ কিছু বিষয় নিয়ে অসন্তোষের কেন্দ্রবিন্দু হয়ে ওঠায় বেশকিছু জাতিগত সংখ্যালঘুর আবাসস্থল ‘দ্য সেন্ট্রাল হাইল্যান্ডস’ ভিয়েতনামের স্বৈরাচারী সরকারের জন্যে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page