April 22, 2026, 2:40 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

বন্দি বিনিময় ; আরো ১০০ রুশ সেনা মুক্তি পেল ইউক্রেনের কারাগার থেকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার আরো একশ সেনা মুক্তি পেয়েছে। এসব সেনা ইউক্রেনের কারাগারে মৃত্যু-ঝুঁকির মুখে ছিল।

সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নতুন করে বন্দী বিনিময়ের চুক্তি হয়। তার আওতায় রাশিয়ার এসব  সেনা ইউক্রেন থেকে মুক্তি পেল। অন্যদিকে, এই চুক্তির আওতায় ইউক্রেনের ৯৫ জন সেনা মুক্তি পেয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, ইউক্রেনের কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সেনারা বাসের ভিতর বেশ উৎফুল্ল অবস্থায় বসে আছে এবং তাদেরকে রুশ সরকারের পক্ষ থেকে নতুন কাপড় চোপড় এবং তরতাজা খাদ্য খাবার সরবরাহ করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব সেনা মুক্তি পেয়েছে তারা ইউক্রেনের কারাগারে মৃত্যুর ঝুঁকির মুখে ছিল।

রাশিয়ার মানবাধিকার কমিশনার তাতিয়ানা মুসকালকোভা জানিয়েছেন, মুক্ত সেনাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ারমাক বলেছেন, বাখমুট শহরে লড়াইয়ের সময় তাদের এসব সেনা বন্দী হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page