November 5, 2026, 7:21 pm
শিরোনামঃ
যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ;  চালক আহত বেনাপোল ইমিগ্রেশন থেকে যুবলীগ নেতা হিমাংশু পাল আটক যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ভারত ও পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ;  বৈঠক ডাকলেন মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর উচ্চ-পর্যায়ের বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১২ জুন) এ বৈঠকটি হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এতে ঘূর্ণিঝড় পূর্ববর্তী এবং পরবর্তী প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।

আগামী বৃহস্পতিবার (১৫ জুন) ভারতের গুজরাটের কুচ এবং পাকিস্তানের করাচিতে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর।

আগাম প্রস্তুতির অংশ হিসেবে গুজরাজের সৌরাষ্ট্র এবং কুচে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকার উপকূলীয় অঞ্চলগুলোতে বুধবার পর্যন্ত সাগর উত্তাল থেকে থেকে অতি উত্তাল থাকতে পারে এবং বৃহস্পতিবার সাগর খুবই উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়ার সংস্থার খবর বলা হয়েছে, গুজরাটের কুচ, জামনগর, মোরবি, গীর সোমনাথ, পোর্বান্দর এবং দেবভূমি দর্কা বিভাগে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৩ থেকে ১৫ জুন অতি বৃষ্টি এবং ১৫০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে।

কুচ থেকে ইতোমধ্যে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। গুজরাটের জনপ্রিয় তিথাল সমুদ্র সৈকতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া মাছ ধরার নৌকাগুলোকে আপাতত সমুদ্রে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল মুম্বাই বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়া অনুকূল নেই এমন তথ্য জানিয়েছ বেশ কয়েকটি ফ্লাইট বিলম্ব অথবা বাতিল করে দেওয়া হয়েছে।

অপরদিকে পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১৩ জুন সিন্ধ এবং মাকরান উপকূলে বজ্রসহ বৃষ্টিপাত হবে। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page