June 15, 2026, 6:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান করলো তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্রমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীরা জিপিএ-৫ এর পেছনে না ছুটে সৃজনশীল হোক : শিক্ষামন্ত্রী ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পাটক্ষেত থেকে জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ উদ্ধার ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসি’র পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইজরাইলের অবৈধ ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান নিয়েছেন।

গতকাল (রোববার) সৌদি আরবের রাজধানী রিয়াদে পিজিসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ১৫৬তম বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনা কিংবা ওই এলাকার ওপর ইসরাইলের সার্বভৌমত্বের বিষয়টিকে সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তারা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত ফিলিস্তিনি-ইসরাইল সম্পর্কিত যত প্রস্তাব পাস করেছে ইসরাইলের এই বসতি নির্মাণের পরিকল্পনা তার পরিপন্থী।

ইসরাইলের ইহুদি বসতি নির্মাণ পরিকল্পনা বাতিল করার জন্য তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করতে পিজিসিসি’র পররাষ্ট্রমন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের যেকোনো ধরনের বসতি নির্মাণের প্রচেষ্টা অবৈধ এবং এই ধরনের তৎপরতা ইরাইলকে অবশ্যই বন্ধ করতে হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page