October 7, 2026, 2:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর ১০ দেশ ইউক্রেনকে এই জোটে দেখতে চায় না : কিয়েভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটো জোটভুক্ত ১০টি দেশ ইউক্রেনকে এই জোটের সদস্য হিসেবে দেখতে চায় না। একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ইগোর জভকা।

তিনি জানান, এই জোটের ৩১টি দেশের মধ্যে ২০টি দেশ এরইমধ্যে সদস্য হওয়ার জন্য ইউক্রেনের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। জভকা গত রোববার সামাজিক মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে একথা বলেন।

জোটে সদস্য পদ পাওয়ার জন্য ইউক্রেনকে সমর্থন করবেন বলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে  একটি চুক্তি সই করার পর জভকা এই ফেসবুক পোস্ট প্রকাশ করেন। তিনি জাআন, এ পর্যন্ত ইউক্রেনের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টার প্রতি ১১টি দেশ সমর্থন জানাতে অস্বীকার করেছে।

আগামী মাসে লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে জেলেনস্কির দপ্তরের উপপ্রধান এসব কথা বললেন। তবে কোন কোন দেশ এই সদস্য পদের বিরোধিতা করছে তিনি তা পরিষ্কার করেননি।

ন্যাটোভুক্ত অনেক দেশই মনে করে, ইউক্রেনকে এই জোটের সদস্য করা হলে প্রতিটি দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে। কারণ ন্যাটো জোটের আর্টিকেল ফাইভে বলা হয়েছে, জোটের কোনো সদস্য দেশ অন্য কোনো দেশ দ্বারা আক্রান্ত হলে জোটভুক্ত সমস্ত দেশ হামলাকারী দেশের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করবে।



Our Like Page