September 24, 2026, 3:52 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার সঙ্গে সরাসরি গোপন আলোচনার খবর নাকচ করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি গোপন আলোচনার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। তবে ওমান ও জাতিসংঘের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে ‘পরোক্ষ’ আলোচনার সত্যতা নিশ্চিত করেছে তেহরান।

ইরানের আলোচক দলের অন্যতম উপদেষ্টা মোহাম্মাদ মারান্দি সোমবার রাতে একটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার সঙ্গে ইরানের প্রতিনিধিদল কখনও একটি কক্ষে একসঙ্গে আলোচনায় বসেনি। তিনি জানান, এখন পর্যন্ত কেবল দু’দেশের বন্দি বিনিময় এবং নিষেধাজ্ঞার কারণে আমেরিকার হাতে আটকে পড়া ইরানের অর্থ ছাড় করার বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে সোমবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি ওমানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে বার্তা বিনিময়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পাশ্চাত্যের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে পরোক্ষ আলোচনা হয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দেশের পারমাণবিক স্থাপনাগুলোর অবকাঠামো অক্ষুণ্ন রেখে পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তি করতে সরকারকে অনুমতি দেয়ার একদিন পর সরকারি কর্মকর্তারা এসব মন্তব্য করলেন।

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page