September 25, 2026, 2:03 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

পুতিনের সঙ্গে ‘হাতে হাত রেখে’ কাজ করতে চান কিম জং-উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। তিনি বলেছেন, উত্তর কোরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাতে হাত রেখে’ কাজ করতে চায়।

সোমবার রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে পাঠানো এক বার্তায় নিজের এ আগ্রহের কথা ঘোষণা করেন কিম জং-উন। তিনি মস্কোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা’ করার আগ্রহ প্রকাশ করে বলেন, দু’দেশের নাগরিকদের যৌথ আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে এ সহযোগিতা জরুরি।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধে মস্কোর প্রতি ‘পিয়ংইয়ংয়ের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান কিম জং-উন। তবে উত্তর কোরিয়ার নেতা সরাসরি যুদ্ধ শব্দটি ব্যবহার করেননি বলে দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের কাছে পাঠানো বার্তায় কিম আরো বলেন, “নিঃসন্দেহে ন্যায়পন্থিদের বিজয় হবে এবং রাশিয়ার জনগণের ‘বিজয়ের ইতিহাস’ আরো সমৃদ্ধ হবে। শত্রু ভাবাপন্ন দেশগুলোর ক্রমাগত হুমকির মোকাবিলায় প্রেসিডেন্ট পুতিনের ‘সঠিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনার’ ভূয়সী প্রশংসা করেন উত্তর কোরিয়ার নেতা।

তিনি ইউক্রেন যুদ্ধকে আমেরিকার ‘প্রক্সি যুদ্ধ’ বলেও মন্তব্য করেন। কিয়েভের প্রতি পাশ্চাত্যের সামরিক সাহায্যের তীব্র নিন্দা জানিয়ে কিম জং-উন বলেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা দেশের ‘আধিপত্যবাদী নীতি’ এ যুদ্ধের জন্য দায়ী। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে কয়েকবার চিঠি আদান-প্রদান হয়েছিল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page