November 28, 2026, 8:09 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে দেড়মণ গাঁজাসহ দু’জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে ৬৩ (দেড়মণ) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুন) পৃথক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হচ্ছেন উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর মিয়া (৩৫) ও রাজার বাজার এলাকার সজিব মিয়া (২১)।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ দেওরগাছ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলার রাজার বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। তার ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি রাশেদুল হক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page