August 4, 2026, 9:23 am
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে ‘লৌহদণ্ড’  হিসেবে ব্যবহার করছে আমেরিকা : আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য আমেরিকা ইউক্রেনকে ব্যবহার করছে, এ বিষয়ে ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে ওয়াশিংটনের কোনো মাথা ব্যথা নেই।

আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলী অ্যান্টোনভ টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি সরাসরি বলেন, আমেরিকাই ইউক্রেন সংকটকে গভীর থেকে গভীরে নিয়ে গেছে। আমেরিকা নতুন করে ইউক্রেনের জন্য ৩২ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করার পর এসব কথা বললেন রাশিয়ার রাষ্ট্রদূত।
ইউক্রেন পরিস্থিতিকে ভয়াবহ ট্রাজেডির দিকে ঠেলে দেয়ার জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন।
অ্যান্টোনভ বলেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার জন্য আমেরিকা শুধু নিজেই অস্ত্র দিচ্ছে না বরং আরো কয়েক ডজন দেশকে অস্ত্র সরবরাহ করার জন্য চাপ দিচ্ছে। এই লক্ষ্য অর্জনের জন্য ইউক্রেনের কতটা ক্ষয়ক্ষতি হলো সেদিকে আমেরিকার কোনো চিন্তা নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page